পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়

ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা আলোচনার তারিখ এখনো চূড়ান্ত হয়নি

বৃহস্পতিবার তিনি আরো জানান, দুই দেশের মধ্যে আলোচনার বিষয়বস্তুর মধ্যে পরমাণু ইস্যুটিও রয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে তেহরানে স্বাগত জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি
পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে তেহরানে স্বাগত জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি |সংগৃহীত

যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা আলোচনার জন্য এখনো কোনো তারিখ নির্ধারিত হয়নি বলে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র।

বৃহস্পতিবার তিনি আরো জানান, দুই দেশের মধ্যে আলোচনার বিষয়বস্তুর মধ্যে পরমাণু ইস্যুটিও রয়েছে।

এদিকে, ইরানের একজন সিনিয়র কর্মকর্তা বৃহস্পতিবার রয়টার্সকে জানিয়েছেন, কয়েক সপ্তাহ ধরে চলা যুদ্ধ বন্ধে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য ইরান ও যুক্তরাষ্ট্র অগ্রগতি অর্জন করেছে।

কিন্তু তেহরানের পরমাণু কর্মসূচিসহ বেশকিছু বিষয়ে এখনো বড় ধরনের মতভেদ রয়ে গেছে।

ওই কর্মকর্তা আরো জানান, দুই সপ্তাহের এই যুদ্ধবিরতির অর্ধেকের বেশি সময় পার হয়ে গেলেও দুই পক্ষের মধ্যে এখনো বড় ধরনের দূরত্ব রয়ে গেছে।

ওই ইরানি কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স আরো জানিয়েছে, গতকাল পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের তেহরান সফর কিছু ক্ষেত্রে এই মতভেদ কমাতে সাহায্য করেছে। যুদ্ধবিরতির সময় বাড়ানো এবং তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আবার আলোচনা শুরু করার বিষয়ে সহায়তা করেছে তার এই সফর।

সূত্র : বিবিসি