ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ‘নিরাপদ ও সুস্থ’ আছেন বলে শনিবার জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা।
ইরানের সরকারি বার্তাসংস্থা আইআরএনএ এক প্রতিবেদনে জানিয়েছে, ‘প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সম্পূর্ণ নিরাপদ ও সুস্থ আছেন এবং তার কোনো সমস্যা নেই।’
দেশটির মেহের এবং ইসনা নিউজ এজেন্সিও এই খবরের সত্যতা নিশ্চিত করেছে।
সূত্র : বাসস



