ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছেন, ইরাকের আধা স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের ইরবিল শহরে ইতালীয় একটি ঘাঁটিতে বুধবার রাতে একটি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে।
তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এই হামলার পেছনে কারা থাকতে পারে সে বিষয়ে কিছু জানায়নি তারা।
কুর্দি বাহিনীকে প্রশিক্ষণ দেয়ার জন্য ইরবিলে ইতালির প্রায় ৩০০ সেনাসদস্য রয়েছে।
ইরবিলে একটি মার্কিন সামরিক ঘাঁটিও রয়েছে। ইসরাইল ও যুক্তরাষ্ট্র ইরানে হামলা শুরুর পর থেকেই এই ঘাঁটিটি ইরানের প্রতিশোধমূলক হামলা ও ইরান সমর্থিত মিলিশিয়াদের অন্যতম প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
সূত্র : বিবিসি



