পেন্টাগন মার্কিন কর্মকর্তাদের জানিয়েছে, হরমুজ প্রণালী থেকে মাইন অপসারণ করতে ছয় মাস সময় লাগবে।
মার্কিন সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (২২ এপ্রিল) হাউস আর্মড সার্ভিসেস কমিটির একটি গোপন বৈঠকে মার্কিন প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তারা প্রণালীটির পরিস্থিতি সম্পর্কে এই তথ্য দেন।
এপি জানিয়েছে, এ বৈঠকে আইনপ্রণেতারা ইরানের বিরুদ্ধে যুদ্ধের ব্যয়, এর কৌশল এবং উদ্দেশ্য সম্পর্কে প্রশ্ন করেছিলেন, যার কোনো উত্তর দেয়া হয়নি। এছাড়াও যুদ্ধের শুরুতে ইরানের একটি স্কুলে হামলার বিষয়েও প্রশ্ন করা হয়েছিল, যে হামলায় প্রায় ১৬৫ জন নিহত হয়েছিল, যাদের অধিকাংশই ছিল অল্পবয়সী স্কুলছাত্রী।
সূত্র: আল জাজিরা



