মধ্যপ্রাচ্যের সঙ্ঘাত নিরসনে যে আহ্বান জানালো চীনের

চীন মধ্যপ্রাচ্যের সঙ্ঘাত বন্ধে যুদ্ধবিরতি ও কূটনৈতিক সংলাপের আহ্বান জানিয়েছে; পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং সামরিক অভিযান থামিয়ে উত্তেজনা না বাড়ানোর তাগিদ দিয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং |সংগৃহীত

মধ্যপ্রাচ্যে সঙ্ঘাতের অবসান ঘটাতে আজ সোমবার যুদ্ধবিরতি ও কূটনৈতিক আলোচনার আহ্বান জানিয়েছে চীন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এক সংবাদ সম্মেলনে সংলাপ ও আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়ে বলেন, ‘সবচেয়ে জরুরি কাজ হলো সামরিক অভিযান বন্ধ করা এবং সঙ্ঘাতের বিস্তার রোধ করা।’

তিনি বলেন, তেহরানে একজন চীনা নাগরিক নিহত হয়েছেন। যেখানে ইসরাইল এবং যুক্তরাষ্ট্রের এক হামলায় ইসলামিক প্রজাতন্ত্রের সর্বোচ্চ নিহত হয়েছেন এবং হামলা অব্যাহত রয়েছে।

সূত্র : বাসস