‘পরস্পরবিরোধী বার্তা’ দিয়ে আলোচনাকে জটিল করে তোলার জন্য ওয়াশিংটনকে দায়ী করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবিতে প্রচারিত এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
আরাগচি বলেন, হরমুজ প্রণালীতে সৃষ্ট বিশৃঙ্খলার জন্য ইরান দায়ী নয়। তিনি ইরানের এই অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, প্রণালীটি এখন ‘বন্ধু দেশগুলোর’ জাহাজের জন্য উন্মুক্ত, তবে শর্ত হলো তাদের ইরানি কর্মকর্তাদের সাথে সমন্বয় করতে হবে।
তিনি আরো বলেন, তেহরান এই যুদ্ধ শুরু করেনি। কেবল আত্মরক্ষা করছে।
সূত্র: মিডল ইস্ট আই



