ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ‘যুক্তরাষ্ট্র ইরানের বেসামরিক অবকাঠামোতে হামলার যে হুমকি দিয়েছে সেটি যদি সত্যিই বাস্তবায়ন করতে চায় তাহলে তার কঠোর পাল্টা জবাব দিতে প্রস্তত ইরান।’
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর জ্যাঁ নোয়েল ব্যারোর সাথে টেলিফোনে আলাপকালে একথা বলেন তিনি।
আরাঘচি বলেন, ‘যুদ্ধাপরাধ ও গণহত্যাকে বেশ নরমালাইজ করতেই এই হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র।’
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, বেসামরিক অবকাঠামোতে হামলার হুমকি এ অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি করছে। কূটনীতিকভাবে এ সমস্যা সমাধানের ওপর জোর দিচ্ছে ইরান।
সূত্র : বিবিসি



