ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল কর্তৃক ইরানের বিরুদ্ধে শুরু করা এই ‘ইচ্ছাকৃত যুদ্ধ’-এর জন্য আমেরিকানদের ক্রমবর্ধমান অর্থনৈতিক মূল্য দিতে হবে।
তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে বলেন, ‘গ্যাসের মূল্যবৃদ্ধি এবং শেয়ার বাজারের কথা বাদ দিন। আসল দুর্ভোগ শুরু হবে যখন মার্কিন ঋণ ও বন্ধকী ঋণের হার বাড়তে শুরু করবে। গাড়ির ঋণ খেলাপের হার ইতোমধ্যেই ৩০ বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।’
আরাগচি বলেন, এই সঙ্ঘাত চলতে থাকলে জ্বালানির উচ্চমূল্য এবং পরিবারগুলোর ক্রমবর্ধমান ঋণ সঙ্কট আরো খারাপ পর্যায়ে যেতে থাকবে।
এই পরিস্থিতিকে সম্পূর্ণ ‘এড়ানো সম্ভব’ বলে জানান তিনি।
সূত্র: মিডল ইস্ট আই



