ইসরাইলকে স্বীকৃতি দিতে মধ্যপ্রাচ্যের সকল দেশের প্রতি আহ্বান ট্রাম্পের

ট্রাম্পের প্রথম মেয়াদে আবরাহাম চুক্তি স্বাক্ষরিত হয়। সেখানে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিকীকরণে সম্মত হয় চারটি মুসলিমপ্রধান দেশ- বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, মরক্কো ও সুদান।

নয়া দিগন্ত অনলাইন
ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প |সংগৃহীত

ইসরাইলকে স্বীকৃতি দিয়ে মধ্যপ্রাচ্যের সকল দেশকে আবরাহাম চুক্তিতে যোগদানের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে এই আহ্বান জানান তিনি।

ট্রাম্প লেখেন, এখন ইরানের পরমাণু অস্ত্রাগার সম্পূর্ণরূপে বিধ্বস্ত। সেজন্য মধ্যপ্রাচ্যের সকল দেশের আবরাহাম চুক্তিতে যোগদানের এখনই উপযুক্ত সময়।

উল্লেখ্য, ট্রাম্পের প্রথম মেয়াদে আবরাহাম চুক্তি স্বাক্ষরিত হয়। সেখানে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিকীকরণে সম্মত হয় চারটি মুসলিমপ্রধান দেশ- বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, মরক্কো ও সুদান।

সেসময় অন্যান্য আরব রাষ্ট্রগুলো-তাদের মধ্যে সৌদি আরবও রয়েছে- বলেছিল যে ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণের যেকোনো প্রক্রিয়া শুরু করার জন্য প্রথমে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে।

সূত্র : আল জাজিরা