হিজবুল্লাহর ১০ জনেরও বেশি সদস্য নিহত : ইসরাইল

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের অভিযানে গত ২৪ ঘণ্টায় হিজবুল্লাহর ১০ জনেরও বেশি সদস্য নিহত হয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
ইসরাইলের পতাকা
ইসরাইলের পতাকা |সংগৃহীত

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের অভিযানে গত ২৪ ঘণ্টায় হিজবুল্লাহর ১০ জনেরও বেশি সদস্য নিহত হয়েছেন।

রোববার (১০ মে) সকালে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, হিজবুল্লাহর প্রায় ৪০টি অবকাঠামোতে হামলা চালিয়েছে সেনাবাহিনী।

ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র আভিচে আদ্রাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে উল্লেখ করেছেন, সেনাবাহিনীর ৯১তম ডিভিশন যেসব লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তার মধ্যে ছিল, ‘সামরিক কাজে ব্যবহৃত ভবন। যেখান থেকে হিজবুল্লাহ সদস্যরা তৎপরতা চালাচ্ছিল। একইসাথে অস্ত্রের গুদাম, একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং অতিরিক্ত আরো কিছু অবকাঠামোয় হামলা করা হয়।’

সূত্র: বিবিসি