ইরানে ‘ধারাবাহিক’ বিমান হামলার ঘোষণা ইসরাইলের

যুদ্ধবিরতির প্রস্তাবকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘যথেষ্ট নয়’ বলে আখ্যা দেয়ার পরপরই ইসরাইল ইরানে ‘ধারাবাহিক’ বিমান হামলা চালানোর ঘোষণা দিয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
ইরানে ‘ধারাবাহিক’ বিমান হামলার ঘোষণা ইসরাইলের
ইরানে ‘ধারাবাহিক’ বিমান হামলার ঘোষণা ইসরাইলের |সংগৃহীত

ইরানে ‘ধারাবাহিক’ বিমান হামলা চালানোর ঘোষণা দিয়েছে ইসরাইলের সামরিক বাহিনী।

ইরান-যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের দেয়া যুদ্ধবিরতির প্রস্তাবকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘যথেষ্ট নয়’ বলে আখ্যা দেয়ার পরপরই ইসরাইল এ কথা জানায়।

ইসরাইলের সামরিক বাহিনী তাদের টেলিগ্রাম বার্তায় জানায়, কিছুক্ষণ আগে তারা ইরানের রাজধানী তেহরানসহ দেশটির বিভিন্ন এলাকায় ইরানি শাসনের অবকাঠামো ধ্বংসের লক্ষ্যে দফায় দফায় বিমান হামলা চালিয়েছে।

সূত্র : বাসস