আলোচনা ব্যর্থ হলে পুনরায় যুদ্ধের জন্য প্রস্তুত ইরান : আরাগচি

আলোচনা ব্যর্থ হলে ইরান পুনরায় যুদ্ধের জন্য প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেন, আলোচনায় তেহরানের কাছে গ্রহণযোগ্য ফলাফল না এলে যুক্তরাষ্ট্রের সাথে পুনরায় সঙ্ঘাতে জড়াতে প্রস্তুত রয়েছে ইরান।

নয়া দিগন্ত অনলাইন
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি |সংগৃহীত

আলোচনা ব্যর্থ হলে ইরান পুনরায় যুদ্ধের জন্য প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেন, আলোচনায় তেহরানের কাছে গ্রহণযোগ্য ফলাফল না এলে যুক্তরাষ্ট্রের সাথে পুনরায় সরাসরি সামরিক সঙ্ঘাতে জড়াতে প্রস্তুত রয়েছে ইরান।

চলমান কূটনৈতিক উত্তেজনার মধ্যেই আরাগচি আরো বলেন, মার্কিন ও ইসরাইলি এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে ক্রমবর্ধমান অর্থনৈতিক পরিণতি বয়ে আনছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মার্কিন ট্রেজারি বন্ডের ক্রমবর্ধমান সুদের হারের একটি ছবির সাথে তিনি লিখেছেন, ‘আমেরিকানদের বলা হচ্ছে যে, ইরানের বিরুদ্ধে এই ইচ্ছাকৃত যুদ্ধের আকাশচুম্বী খরচ তাদেরই বহন করতে হবে।’

গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই সঙ্ঘাত হরমুজ প্রণালীর মধ্য দিয়ে জাহাজ চলাচল ব্যাহত করেছে, যা বিশ্বব্যাপী তেল ও গ্যাস রফতানির একটি গুরুত্বপূর্ণ পথ।

সূত্র: মিডল ইস্ট আই