মার্কিন যুদ্ধজাহাজে ড্রোন হামলা ইরানের

ইরানি কার্গো জাহাজ জব্দের জবাবে ইরান মার্কিন যুদ্ধজাহাজে ড্রোন হামলা চালানোর দাবি করেছে। তবে হামলায় ক্ষয়ক্ষতির বিস্তারিত এখনো জানা যায়নি।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

ইরানি পতাকাবাহী কার্গো জাহাজ জব্দের পাল্টা জাবাব হিসেবে মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজে ড্রোন হামলা চালিয়েছে ইরান।

ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম এ খবর জানিয়েছে।

তবে ড্রোন হামলায় জাহাজটির কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি-না, বা হয়ে থাকলে কতটুকু ক্ষতি হয়েছে, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

এর আগে, রোববার ইরানি পতাকাবাহী পণ্যবাহী একটি জাহাজ আটক করে মার্কিন নৌবাহিনী।

এই ঘটনাকে ‘সশস্ত্র জলদস্যুতা’ ও ‘যুদ্ধবিরতি লঙ্ঘন’ বর্ণনা করে পাল্টা জবাব দেয়ার হুমকি দিয়েছিল তেহরান।

সূত্র : বাসস