ইসরাইলি বিমান হামলায় ২ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনি অবরুদ্ধ গাজার খান ইউনিসের আল-আমাল মহল্লায় রোববার (১০ মে) ইসরাইলি বিমান হামলায় দু’জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো কয়েকজন।

নয়া দিগন্ত অনলাইন
একটি পুলিশ ভ্যানকে লক্ষ্য করে ইসরাইলি হামলা
একটি পুলিশ ভ্যানকে লক্ষ্য করে ইসরাইলি হামলা |সংগৃহীত

ফিলিস্তিনি অবরুদ্ধ গাজার খান ইউনিসের আল-আমাল মহল্লায় রোববার (১০ মে) একটি পুলিশ ভ্যানকে লক্ষ্য করে চালানো ইসরাইলি বিমান হামলায় দু’জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো কয়েকজন।

স্থানীয় প্রতিবেদন অনুসারে, নিহতরা হলেন খান ইউনিস পুলিশ বিভাগের তদন্ত প্রধান উইসাম ফায়েজ আবদেল-হাদি এবং তার সহযোগী ফাদি আবদেল-মোয়াতি হেইকাল।

এ হামলাটি ইসরাইলি যুদ্ধবিরতি লঙ্ঘনের আরেকটি ঘটনা। ২০২৫ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলি হামলায় ৮০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

সূত্র: মিডল ইস্ট আই