কিছু দেশের জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে চলাচলের অনুমতি দিলো ইরান

বৃহস্পতিবার (১২ মার্চ) তেহরানে ফরাসি বার্তা সংস্থা এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখত-রাভানচি বলেন, “কিছু দেশ ইতোমধ্যে আমাদের সাথে যোগাযোগ করে হরমুজ প্রণালী দিয়ে তাদের জাহাজ চলাচলের বিষয়ে আলোচনা করেছে এবং আমরা তাদের সাথে সহযোগিতা করেছি।”

নয়া দিগন্ত অনলাইন

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাথে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেও কিছু দেশের জাহাজকে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে চলাচলের অনুমতি দিয়েছে ইরান। যদিও সংঘাতের কারণে কৌশলগত এই জলপথে চলাচল এখনো অনেকাংশে সীমিত রয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) তেহরানে ফরাসি বার্তা সংস্থা এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখত-রাভানচি বলেন, “কিছু দেশ ইতোমধ্যে আমাদের সাথে যোগাযোগ করে হরমুজ প্রণালী দিয়ে তাদের জাহাজ চলাচলের বিষয়ে আলোচনা করেছে এবং আমরা তাদের সাথে সহযোগিতা করেছি।”

তিনি আরো বলেন, “যেসব দেশ ইরানের বিরুদ্ধে আগ্রাসনে অংশ নিয়েছে, তারা যেন হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে চলাচলের সুবিধা না পায়—এটাই আমাদের অবস্থান।”

হরমুজ প্রণালী একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ। বিশ্ব জ্বালানি পরিবহনের ক্ষেত্রে এই জলপথের গুরুত্ব অত্যন্ত বেশি। প্রতিদিন বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ সমুদ্রপথে পরিবাহিত তেল এই প্রণালী দিয়ে যাতায়াত করে।

এই প্রণালীর কৌশলগত গুরুত্বের কারণে এখানে জাহাজ চলাচলে যেকোনো ধরনের বিঘ্ন দ্রুতই বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক শিপিং রুটে প্রভাব ফেলতে পারে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে সংঘাতের সময় এই জলপথের নিরাপত্তা এবং জ্বালানি সরবরাহের স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ বাড়ে।

সূত্র: আল-জাজিরা, ডেইলি সাবাহ।