ইরানের বন্দর অবরোধের মার্কিন পরিকল্পনায় যোগ দেবে না ব্রিটেন

ব্রিটিশ নৌবাহিনীর জাহাজ এবং সৈন্যদের ইরানের বন্দর অবরোধ করার কাজে ব্যবহার করা হবে না। তবে ব্রিটিশ মাইন অপসারণকারী জাহাজ এবং ড্রোন-প্রতিরোধী ব্যবস্থা ওই অঞ্চলে তাদের কার্যক্রম অব্যাহত রাখবে।

নয়া দিগন্ত অনলাইন
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার |সংগৃহীত

হরমুজ প্রণালী ঘিরে ইরানের বন্দরগুলোতে মার্কিন নেতৃত্বাধীন সামরিক অবরোধে অংশগ্রহণ করবে না যুক্তরাজ্য। ব্রিটিশ নৌবাহিনীর জাহাজ এবং সৈন্যদের ইরানের বন্দর অবরোধ করার কাজে ব্যবহার করা হবে না। তবে ব্রিটিশ মাইন অপসারণকারী জাহাজ এবং ড্রোন-প্রতিরোধী ব্যবস্থা ওই অঞ্চলে তাদের কার্যক্রম অব্যাহত রাখবে।

সোমবার (১৩ এপ্রিল) এ তথ্য জানিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ব্রিটিশ সরকারের এক মুখপাত্র বলেছেন, ‘আমরা নৌ চলাচলের স্বাধীনতা এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়ার বিষয়টি সমর্থন করে যাচ্ছি, যা বিশ্ব অর্থনীতি এবং আমাদের দেশের জীবনযাত্রার ব্যয় সামাল দেয়ার জন্য অত্যন্ত জরুরি।’

এর আগে মার্কিন সামরিক বাহিনী বলেছে, সোমবার থেকে তারা ইরানি বন্দরগুলো অবরোধ করা শুরু করবে।

তবে হরমুজ প্রণালী দিয়ে অন্য দেশে যাতায়াতকারী জাহাজ চলাচলে তারা ‘বাধা সৃষ্টি করবে না’ বলে জানিয়েছে।

এদিকে ইরান পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ইরান হুমকির মুখে ‘নতি স্বীকার’ করবে না।’

গত সপ্তাহে পারস্য উপসাগরীয় কয়েকটি দেশে সফর শেষে আজ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।