ফের ইসলামাবাদে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের এই পররাষ্ট্রমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, ইসলামাবাদে কর্মকর্তাদের সাথে বৈঠকের পর মস্কোর উদ্দেশে রওনা হবেন তিনি।

নয়া দিগন্ত অনলাইন
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি |ফাইল ছবি

একদিনের ওমান সফর শেষে আবার ইসলামাবাদে ফিরেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

দেশটির সরকারি সংবাদ সংস্থা ইরনা এই তথ্য জানিয়েছে।

শনিবার ইসলামাবাদ থেকে ওমান সফরে যান আব্বাস আরাঘচি এবং রোববার মাস্কাটে ওমানের সুলতান ও অন্যান্য কর্মকর্তাদের সাথে বৈঠক করেন তিনি।

ইরানের এই পররাষ্ট্রমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, ইসলামাবাদে কর্মকর্তাদের সাথে বৈঠকের পর মস্কোর উদ্দেশে রওনা হবেন তিনি।

এর আগে, ইসলামাবাদে পৌঁছানোর পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, ফিল্ড মার্শাল আসিম মুনির এবং উপ-প্রধানমন্ত্রী ইসহাক দারের সাথে সাক্ষাৎ করেন।

সূত্র : বিবিসি