যুদ্ধ ব্যয় নিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ ইরানের

আরাগচি আরো বলেন, মার্কিন করদাতাদের ওপর পরোক্ষ ব্যয় আরো বেশি চাপ সৃষ্টি করছে। তার দাবি, “প্রতি মার্কিন পরিবারের মাসিক ব্যয় প্রায় ৫০০ ডলারে পৌঁছেছে এবং তা দ্রুত বাড়ছে।”

নয়া দিগন্ত অনলাইন
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি |সংগৃহীত

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ব্যয়ের হিসাব নিয়ে মিথ্যা তথ্য দেয়ার অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন) যুদ্ধের প্রকৃত অর্থনৈতিক ব্যয় গোপন করছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে আরাগচি বলেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ২৮ ফেব্রুয়ারি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে এই যুদ্ধ শুরু করে।

তিনি দাবি করেন, “নেতানিয়াহুর এই পদক্ষেপে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রায় ১০০ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে, যা সরকারি হিসাবের চার গুণ বেশি।”

আরাগচি আরো বলেন, মার্কিন করদাতাদের ওপর পরোক্ষ ব্যয় আরো বেশি চাপ সৃষ্টি করছে। তার দাবি, “প্রতি মার্কিন পরিবারের মাসিক ব্যয় প্রায় ৫০০ ডলারে পৌঁছেছে এবং তা দ্রুত বাড়ছে।”

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র: আল জাজিরা