ইরানি জাহাজ আটকের ঘটনায় চীনের উদ্বেগ

এর আগে, ইরানের বন্দরে মার্কিন নৌ অবরোধকে ‘দায়িত্বজ্ঞানহীন ও বিপজ্জনক’ বলে আখ্যা দিয়েছিল চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

নয়া দিগন্ত অনলাইন
ইরানি পতাকাবাহী কার্গো জাহাজ আটকের ছবি
ইরানি পতাকাবাহী কার্গো জাহাজ আটকের ছবি |সংগৃহীত

মার্কিন নৌবাহিনীর হাতে ইরানি জাহাজ আটকের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে চীন। নতুন করে সঙ্ঘাতের পরিবেশ তৈরি না করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছে চীন।

বার্তাসংস্থা এএফপির খবরে এ কথা জানানো হয়।

এর আগে, ইরানের বন্দরে মার্কিন নৌ অবরোধকে ‘দায়িত্বজ্ঞানহীন ও বিপজ্জনক’ বলে আখ্যা দিয়েছিল চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ধারণা করা হয়, ইরানের রফতানি করা তেলের প্রায় ৯০ শতাংশ ক্রয় করে চীন।

সূত্র: বিবিসি