লেবাননে পানি সরবরাহ কেন্দ্রে ইসরাইলের হামলা

দক্ষিণ লেবাননের বাতুলিয়েহ শহরের একটি পানি সরবরাহ কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী।

নয়া দিগন্ত অনলাইন
লেবাননে ইসরাইলি হামলা
লেবাননে ইসরাইলি হামলা |সংগৃহীত

দক্ষিণ লেবাননের বাতুলিয়েহ শহরের একটি পানি সরবরাহ কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। দেশটির জাতীয় সংবাদ সংস্থা এনএনএ এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, শহরটির অবশিষ্ট বাসিন্দারা পানি তোলার জন্য ওই কেন্দ্রের ওপর নির্ভরশীল ছিলেন।

এনএনএ আরো জানিয়েছে, ইসরাইলি বাহিনী আল-বায়াদ শহরের একটি পর্যটন কেন্দ্রও উড়িয়ে দিয়েছে।

সূত্র: আল জাজিরা