যুদ্ধবিরতির মধ্যেই হিজবুল্লাহ-ইসরাইলের পাল্টাপাল্টি হামলা

লেবানন ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হলেও পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

লেবানন ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হলেও পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে।

সবশেষ সংবাদ অনুযায়ী, ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ও হিজবুল্লাহর মধ্যে দফায় দফায় গোলাগুলির ঘটনা ঘটেছে।

আইডিএফ জানিয়েছে, গত রাতে তারা দক্ষিণ লেবাননের তিনটি ভিন্ন স্থানে হিজবুল্লাহর রকেট লঞ্চার লক্ষ্য করে হামলা চালিয়েছে।

তাদের দাবি, হামলার লক্ষ্যবস্তু হওয়া লঞ্চারগুলো রকেট ছোড়ার জন্য পুরোপুরি প্রস্তুত ছিল এবং ইসরাইলের বেসামরিক নাগরিক ও আইডিএফ সেনাদের জন্য ‘তাৎক্ষণিক হুমকি’ হিসেবে কাজ করছিল।

এদিকে শনিবার (২৫ এপ্রিল) সকালে এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে যে, তারাও ইসরাইলি সেনাবাহিনীকে লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে।

গত ২৩ এপ্রিল দুই পক্ষ একটি যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হলেও, চুক্তি স্বাক্ষরের পর থেকেই আইডিএফ ও হিজবুল্লাহ একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে আসছে।

সূত্র: বিবিসি