ইরানের হামলার পর কুয়েতে ফ্লাইট চলাচল স্থগিত

ইরানের হামলার পর কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত করা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

ইরানের হামলার পর কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত করা হয়েছে।

কুয়েতের সামরিক বাহিনী জানিয়েছে, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের একটি টার্মিনালে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ‘উল্লেখযোগ্য বস্তুগত ক্ষতি’ হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

দেশটির জেনারেল সিভিল অ্যাভিয়েশন অথরিটির বরাতে কুয়েত নিউজ অ্যাজেন্সি জানায়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ফ্লাইট চলাচল স্থগিত করা হয়েছে এবং অন্যান্য ফ্লাইটগুলোকে বিকল্প বিমানবন্দরে ঘুরিয়ে দেয়া হবে।

ইরানি হামলাটি বিমানবন্দরের টি-১ ভবনে আঘাত হানে বলে জানিয়েছে সংস্থাটি।

সূত্র: আল জাজিরা