সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকো জানিয়েছে, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে তাদের নিট মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ২৫ শতাংশের বেশি বেড়েছে।
অপরিশোধিত তেল বিক্রির পরিমাণ বৃদ্ধি ও তেলের দাম বাড়ার কারণে এই প্রবৃদ্ধি হয়েছে বলে কোম্পানিটি জানিয়েছে।
রাষ্ট্রীয় মালিকানাধীন এ জ্বালানি প্রতিষ্ঠানটি সৌদি স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জানায়, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে তাদের মোট আয় হয়েছে ৪৩৩ দশমিক ১০ বিলিয়ন সৌদি রিয়াল (প্রায় ১১৫ দশমিক ৪৯ বিলিয়ন মার্কিন ডলার)।
আগের বছর একই সময়ে এই আয় ছিল ৪০৫ দশমিক ৬৫ বিলিয়ন সৌদি রিয়াল (প্রায় ১০৮ দশমিক ১৭ বিলিয়ন ডলার)।
কোম্পানিটি জানায়, ‘মূলত পরিশোধিত ও রাসায়নিক পণ্যের বিক্রির পরিমাণ ও দাম বৃদ্ধির পাশাপাশি অপরিশোধিত তেলের বিক্রির পরিমাণ ও মূল্য বাড়ার কারণে এই রাজস্ব আয় বেড়েছে।’
সূত্র: বাসস



