হরমুজ প্রণালীকে ‘অস্ত্র হিসেবে’ ব্যবহার করতে দেয়া হবে না : ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালী ‘উন্মুক্ত থাকবে’ এবং তিনি অঙ্গীকার করেছেন যে, ইরানকে এই কৌশলগত পানিপথকে ‘অস্ত্র হিসেবে’ ব্যবহার করতে দেয়া হবে না।

নয়া দিগন্ত অনলাইন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প |সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালী ‘উন্মুক্ত থাকবে’ এবং তিনি অঙ্গীকার করেছেন যে, ইরানকে এই কৌশলগত পানিপথকে ‘অস্ত্র হিসেবে’ ব্যবহার করতে দেয়া হবে না।

ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘হরমুজ প্রণালী উন্মুক্ত থাকবে। আমরা নিশ্চিত করব যে ইরানিদের কাছে পারমাণবিক অস্ত্র থাকবে না এবং বিশ্ব স্থিতিশীল থাকবে।’

তিনি আরো বলেন, চীন তার ৪০ শতাংশ তেল সরবরাহের জন্য এই প্রণালীর ওপর নির্ভরশীল এবং তিনি তেহরানকে চাপ প্রয়োগ এবং অতীতে এই পানিপথ বন্ধ করার জন্য অভিযুক্ত করেন।

ট্রাম্প বলেন, ‘ইরান অতীতে হরমুজ প্রণালী বন্ধ করেছে এবং এটিকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। তেহরান আমার বিরুদ্ধে হরমুজ প্রণালীকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারবে না।’

সূত্র: মিডল ইস্ট আই