যুদ্ধের অর্থনৈতিক প্রভাব নিয়ে ট্রাম্পের সমালোচনায় ডেমোক্র্যাটরা

যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক আইনপ্রণেতারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান যুদ্ধের সমালোচনা করেছেন। তারা বলেছেন, এই সঙ্ঘাত যুক্তরাষ্ট্রজুড়ে সার, জ্বালানি ও গৃহস্থালির ব্যয় বাড়িয়ে দিচ্ছে।

নয়া দিগন্ত অনলাইন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প |সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক আইনপ্রণেতারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান যুদ্ধের সমালোচনা করেছেন। তারা বলেছেন, এই সঙ্ঘাত যুক্তরাষ্ট্রজুড়ে সার, জ্বালানি ও গৃহস্থালির ব্যয় বাড়িয়ে দিচ্ছে।

ডেমোক্র্যাট সিনেটর ট্যামি বাল্ডউইন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের বেছে নেয়া ইরান যুদ্ধ আমাদের কৃষকদের জন্য সার ও গ্যাসের দাম আকাশচুম্বী করে তুলেছে।’

সিনেট ইন্টেলিজেন্স কমিটির চেয়ারম্যান সিনেটর মার্ক ওয়ার্নার বলেছেন, ‘গ্যাসের দাম থেকে শুরু করে বাসস্থান ব্যয় পর্যন্ত, সবকিছুতেই ট্রাম্পের বেছে নেয়া এই যুদ্ধ কাঙ্ক্ষিত জীবনযাপনকে আরো কঠিন করে তুলছে।’

সিনেটর মার্ক কেলিও প্রশাসনের সমালোচনা করে বলেন, এই যুদ্ধের ‘কোনো নির্দিষ্ট লক্ষ্য নেই’। আমেরিকানরা ক্রমবর্ধমান জ্বালানি খরচের মাধ্যমে এর মূল্য ইতোমধ্যেই পরিশোধ করছে।

তিনি আরো বলেন, ‘আমাদের এমন নেতৃত্ব প্রয়োজন, যারা ব্যয় কমানোর দিকে পুরোপুরি মনোযোগী হবেন। কারণ এই প্রশাসন মানুষের জীবনযাত্রাকে আরো ব্যয়বহুল করে তুলছে।’

বিশ্বের সার রফতানির একটি উল্লেখযোগ্য অংশ হরমুজ প্রণালী দিয়ে যায়, যা এই সঙ্ঘাতের সময় বাধার সম্মুখীন হয়েছে।

সূত্র: মিডল ইস্ট আই