বিশ্বের উন্নত অর্থনীতির দেশগুলোর মধ্যে ইরান যুদ্ধের কারণে জ্বালানি খাতে যে ধাক্কা লেগেছে, তাতে সবচেয়ে বেশি প্রভাব পড়বে যুক্তরাজ্যের ওপর, এমন আভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ।
আইএমএফ তাদের সর্বশেষ ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক’ প্রতিবেদনে জানিয়েছে, চলতি বছরে যুক্তরাজ্যের প্রবৃদ্ধি পূর্বাভাস কমে দশমিক আট শতাংশে নেমেছে। যুদ্ধ শুরু আগে গত জানুয়ারিতে যা ছিল ১.৩ শতাংশ।
আইএমএফ বলছে, এই প্রবৃদ্ধি কমার পেছনে সবচেয়ে বড় কারণ ইরান যুদ্ধ। এতে সুদের হার যেমন কমেছে সেই সাথে জ্বালানি তেলে উচ্চমূল্যও অন্যতম কারণ। যার প্রভাব চলতে পারে আগামী বছর পর্যন্ত।
আইএমএফ সতর্ক করে বলেছে, এই যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে ভঙ্গুর অবস্থায় ফেলবে এবং বৈশ্বিক মন্দার ঝুঁকি তৈরি করতে পারে।
একইসাথে মূল্যস্ফীতি মোকাবেলায় সুদের হার বাড়ানোর ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকগুলোকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আইএমএফ। বিবিসি



