মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এখনো ইরানে যা অবশিষ্ট আছে তা ধ্বংস করা শুরুই করেনি।’
ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে মার্কিন সেনাবাহিনীকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ ও সবচেয়ে শক্তিধর বলে উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘তারা (মার্কিন সেনাবাহিনী) এবার সেতুগুলোকে, তারপর বিদ্যুৎকেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করবে।’
এর আগে, তেহরানের পশ্চিমে কারাজ শহরে নির্মাণাধীন একটি সেতুতে বিমান হামলায় আটজন নিহত এবং প্রায় ১০০ জন আহত হন।
এই বি-১ সেতুটি হামলার সময় পর্যন্ত যান চলাচলের জন্য খোলা হয়নি। এই সেতুকে মধ্যপ্রাচ্যের অন্যতম উঁচু সেতু হিসেবে উল্লেখ করা হয়েছিল।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে সেতুটির নির্মাণকাজ শেষ হওয়ার পর প্রকাশিত এক প্রতিবেদন অনুসারে, এটি এক হাজার ৫০ মিটার দীর্ঘ এবং এতে ১৩৬টি মিটার উঁচু স্তম্ভ রয়েছে।
সূত্র : বিবিসি



