কারাগার থেকে মুক্তি পেয়েছেন অভিনেতা সিদ্দিক

‘আমার নামে দু’টি মামলা রয়েছে। তবে কারাগার থেকে মুক্ত হওয়ার পর ভিন্ন এক অনুভূতি কাজ করছে, যা ভাষায় প্রকাশ করা কঠিন। আমি প্রায় ১০ মাস কারাগারে ছিলাম। জীবনের এক ভিন্ন অভিজ্ঞতা নিয়ে ফিরেছি।’

নয়া দিগন্ত অনলাইন
অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ করা হয়
অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ করা হয় |ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর গুলশানে ভ্যানচালক জব্বার আলী হাওলাদারকে হত্যাচেষ্টা মামলার আসামি অভিনেতা সিদ্দিকুর রহমান কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

শুক্রবার (১ মে) তিনি নিজেই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

সিদ্দিক জানান, গত ১৮ মার্চ তিনি কারাগার থেকে মুক্তি পান।

সিদ্দিক আরো বলেন, ‘আমার নামে দু’টি মামলা রয়েছে। তবে কারাগার থেকে মুক্ত হওয়ার পর ভিন্ন এক অনুভূতি কাজ করছে, যা ভাষায় প্রকাশ করা কঠিন। আমি প্রায় ১০ মাস কারাগারে ছিলাম। জীবনের এক ভিন্ন অভিজ্ঞতা নিয়ে ফিরেছি।’

তিনি আরো বলেন, ‘মুক্তির পর গত কয়েক দিন পরিবারের সাথে সময় কাটিয়েছি। নিজেকে একটু গুছিয়ে নিয়েছি। এতদিন এক ধরনের পরিবেশে ছিলাম, এখন সম্পূর্ণ ভিন্ন পরিবেশে এসেছি। নিজের মতো করে সময় কাটানোর জন্যই এতদিন বিষয়টি প্রকাশ করিনি।’

উল্লেখ্য, জুলাই আন্দোলনের সময় রাজধানীর গুলশান থানা এলাকায় একটি হত্যা মামলায় সিদ্দিকুর রহমানকে গ্রেফতার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা, গুলশান থানার এসআই সামিউল ইসলাম গত বছর ১২ আগস্ট তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন।