দেশের বাজারে আবারো কমলো স্বর্ণের দাম

বেঁধে দেয়া নতুন দামে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের দাম দুই লাখ ৩১ হাজার ৪৭২ টাকা, ১৮ ক্যারেটের দাম এক লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম এক লাখ ৬১ হাজার ৬০৫ টাকা।

নয়া দিগন্ত অনলাইন
আবারো কমলো স্বর্ণের দাম
আবারো কমলো স্বর্ণের দাম |সংগৃহীত

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে। প্রতি ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা পর্যন্ত কমেছে। এতে ভালো মানের (২২ ক্যারেট) এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে দুই লাখ ৪২ হাজার টাকা, যা গতকাল ছিল দুই লাখ ৪৪ হাজার ৭১১ টাকা।

শুক্রবার (১৫ মে) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে জানায়, নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

সংগঠনটির ব্যাখ্যা অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে তেজাবি (পিওর গোল্ড) স্বর্ণের দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারে এ সমন্বয় আনা হয়েছে।

বেঁধে দেয়া নতুন দামে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের দাম দুই লাখ ৩১ হাজার ৪৭২ টাকা, ১৮ ক্যারেটের দাম এক লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম এক লাখ ৬১ হাজার ৬০৫ টাকা।

তবে স্বর্ণের দাম কমলেও অপরিবর্তিত রয়েছে রুপার বাজার। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৭৭৪ টাকা, ২১ ক্যারেটের ৫ হাজার ৫৪০ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ৭২৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৫৫৮ টাকা।

ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সঙ্ঘাত শুরুর পর থেকে বিশ্ববাজারে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী ছিল। পরে মূল্য সমন্বয়ের কারণে দর ওঠা-নামা করতে থাকে।

আন্তর্জাতিক বাজারে নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস.ওআরজি সূত্রে জানা গেছে, বর্তমানে প্রতি আউন্স স্বর্ণের দাম কমে ৪ হাজার ৬০০ ডলারে নেমে এসেছে।