ডিএসইতে লেনদেন ৮৬৪ কোটি টাকা, শেয়ারের দরপতন

ডিএসইতে আজ দিন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৮৫ হাজার ১১৮ কোটি ৭৩ লাখ ২৭ হাজার ৮৬ টাকা।

নয়া দিগন্ত অনলাইন
ঢাকা স্টক এক্সচেঞ্জ
ঢাকা স্টক এক্সচেঞ্জ |সংগৃহীত

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মোট দুই লাখ ১৮ হাজার ৬৮৯টি লেনদেনের মাধ্যমে ৩৮৯টি কোম্পানির ৩০ কোটি ১২ লাখ ১৬ হাজার ৯৫৭টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর বাজারমূল্য দাঁড়িয়েছে ৮৬৪ কোটি দুই লাখ ৬৬ হাজার ৯৩ টাকা।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) লেনদেনে দরপতনের প্রাধান্য দেখা গেছে। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১১৩টির, কমেছে ২২০টির ও অপরিবর্তিত রয়েছে ৫৬টির শেয়ার দর।

দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ৩০ দশমিক ৪৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫,২৮৬ দশমিক ৮৭ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৩ দশমিক ২৮ পয়েন্ট কমে ২,০১৭ দশমিক ০১ পয়েন্টে এবং শরিয়াহ সূচক (ডিএসইএস) দুই দশমিক ৬৬ পয়েন্ট কমে ১,০৫২ দশমিক ৭৯ পয়েন্টে অবস্থান করছে।

লেনদেনের ভিত্তিতে শীর্ষ ১০ কোম্পানি হলো সিটি ব্যাংক, এনসিসি ব্যাংক, যমুনা ব্যাংক, ডমিনেজ স্টিল, খান ব্রাদার্স পিপি, মির আখতার, উত্তরা ব্যাংক, বিডি পেইন্টস, এশিয়াটিক ল্যাব ও বিডি থাই ফুড।

দর বৃদ্ধির শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো প্রিমিয়ার সিমেন্ট, মির আখতার, বিডি পেইন্টস, আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট ফান্ড-১, স্কিম-১, বিএসআরএম স্টিল, ডমিনেজ স্টিল, বিডি অটোকারস, বেঙ্গল উইন্ডসর, লিগ্যাসি ফুটওয়্যার ও এডিএন টেলিকম।

অন্যদিকে দরপতনের শীর্ষে থাকা ১০টি কোম্পানি হলো ডেসকো, এপেক্স স্পিনিং, এপেক্স ট্যানারি, এসিবি ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, নর্দার্ন ইন্স্যুরেন্স, বিআইএফসি ও আইএফআইসি ফাইন্যান্স।

এদিকে ক্যাটাগরি ভিত্তিতে দেখা যায় ডিএসইএ আজ ‘এ’ ক্যাটাগরির ২০০টি ইস্যুর মধ্যে ৫২টির দর বেড়েছে, ১২০টির কমেছে ও ২৮টির দর অপরিবর্তিত রয়েছে।

‘বি’ ক্যাটাগরিতে লেনদেন হওয়া ৭৮টি ইস্যুর মধ্যে ২৮টির দর বেড়েছে, ৪৭টির কমেছে ও তিনটির দর অপরিবর্তিত রয়েছে।

‘জেড’ ক্যাটাগরিতে ১১০টি ইস্যুর মধ্যে ৩৩টির দর বেড়েছে, ৫৩টির কমেছে ও ২৪টির দর অপরিবর্তিত রয়েছে।

‘এন’ ক্যাটাগরিতে মাত্র একটি ইস্যুর লেনদেন হয়েছে, যার দর অপরিবর্তিত ছিল।

এদিকে, মিউচ্যুয়াল ফান্ড খাতে লেনদেন হওয়া ৩৪টি ইস্যুর মধ্যে চারটির দর বেড়েছে, ছয়টির কমেছে ও ২৪টির দর অপরিবর্তিত রয়েছে।

করপোরেট বন্ড খাতে দু’টি ইস্যুর মধ্যে একটির দর কমেছে ও একটির অপরিবর্তিত রয়েছে। এছাড়া সরকারি সিকিউরিটিজ খাতে (জি-সেক) লেনদেন হওয়া দু’টি ইস্যুর উভয়ের দরই কমেছে।

ডিএসইতে আজ দিন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৮৫ হাজার ১১৮ কোটি ৭৩ লাখ ২৭ হাজার ৮৬ টাকা।

এর মধ্যে ইকুইটি খাতে তিন লাখ ৩৭ হাজার ৮৬৩ কোটি ৩০ লাখ ৪১ হাজার ৩৫৪ টাকা, মিউচ্যুয়াল ফান্ডে দুই হাজার ৫৪৩ কোটি ৬৯ লাখ এক হাজার ৯৮৬ টাকা এবং ঋণ সিকিউরিটিজ খাতে তিন লাখ ৪৪ হাজার ৭১১ কোটি ৭৩ লাখ ৮৩ হাজার ৭৪৫ টাকা অন্তর্ভুক্ত রয়েছে। বাসস