সকালের পর রাতেও বাড়ল স্বর্ণের দাম

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম রোববার (১ মার্চ) থেকে কার্যকর হবে।

নয়া দিগন্ত অনলাইন
প্রতি ভরি স্বর্ণের দাম দু’ লাখ ৬৮ হাজার ৬৮০ টাকা নির্ধারণ
প্রতি ভরি স্বর্ণের দাম দু’ লাখ ৬৮ হাজার ৬৮০ টাকা নির্ধারণ |সংগৃহীত

এবার ভরিতে তিন হাজার ২৬৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দু’ লাখ ৬৮ হাজার ৬৮০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম রোববার (১ মার্চ) থেকে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বাজুস আরো জানায়, ২১ ক্যারেট স্বর্ণের নতুন দাম প্রতি ভরি দু’ লাখ ৫৬ হাজার ৪৩৩ টাকা। ১৮ ক্যারেটের স্বর্ণের প্রতি ভরির দাম দু’ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা। আর সনাতনী স্বর্ণের প্রতি ভরি এক লাখ ৭৯ হাজার ৮৫৯ টাকা।

অন্যদিকে রুপার দাম ২২ ক্যারেটে প্রতি ভরি দাঁড়িয়েছে ছয় হাজার ৯৯৮ টাকায়। ২১ ক্যারেট রুপার প্রতি ভরি ছয় হাজার ৭০৭ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম পাঁচ হাজার ৭১৫ টাকা। আর সনাতনী রুপার প্রতি ভরি চার হাজার ৩১৬ টাকা।

বাজুস বলেছে, পরবর্তী সিদ্ধান্ত না জানানো পর্যন্ত এ দাম কার্যকর থাকবে।