এপ্রিল মাসের প্রথম ১৯ দিনে গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ ২৩.৮ শতাংশ বেড়ে দুই হাজার ১২৭ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।
সোমবার (২০ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়।
গত বছর একই সময়ে দেশে রেমিট্যান্স প্রবাহ ছিল এক হাজার ৭১৯ মিলিয়ন মার্কিন ডলার।
চলতি অর্থবছরের জুলাই থেকে ১৯ এপ্রিল পর্যন্ত প্রবাসীরা ২৮ হাজার ৩৩৬ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ২৩ হাজার ৫০৪ মিলিয়ন মার্কিন ডলার। বাসস



