নভোএয়ারে দুই রাতের কক্সবাজার ভ্রমণ প্যাকেজ মাত্র ১৮১৮ টাকার মাসিক কিস্তিতে

এই প্যাকেজের আওতায় কক্সবাজার যাওয়া-আসার এয়ার টিকেট সব ধরনের ট্যাক্সসহ, সি প্যালেস হোটেলে থাকা, কক্সবাজার এয়ারপোর্ট থেকে হোটেলে যাওয়া-আসা ও সেহরি অথবা ইফতার সুবিধা থাকবে।

নিজস্ব প্রতিবেদক
নভোএয়ারের একটি বিমান
নভোএয়ারের একটি বিমান |সংগৃহীত

সর্বনিম্ন মাত্র ১৮১৮ টাকার মাসিক কিস্তিতে দুই রাতের কক্সবাজার ভ্রমণ প্যাকেজের অফার ঘোষণা করেছে বাংলাদেশের বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। এই অফারটি ১৫ মার্চ পর্যন্ত চলবে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমান সংস্থাটি।

এতে বলা হয়েছে, অফারটি উপভোগ করতে ভ্রমণকারীদের ন্যূনতম দুইজনের জন্য প্যাকেজটি ক্রয় করতে হবে। এই প্যাকেজের আওতায় কক্সবাজার যাওয়া-আসার এয়ার টিকেট সব ধরনের ট্যাক্সসহ, সি প্যালেস হোটেলে থাকা, কক্সবাজার এয়ারপোর্ট থেকে হোটেলে যাওয়া-আসা ও সেহরি অথবা ইফতার সুবিধা থাকবে।

ছয় মাসের কিস্তি পরিশোধে কোনো ধরনের অতিরিক্ত চার্জ বা ফি দিতে হবে না। নভোএয়ার এজন্য দেশের শীর্ষ ২৪ ব্যাংকের সাথে চুক্তি করেছে। এসব ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা এই প্যাকেজ ক্রয় করতে পারবেন।

ভ্রমণপিপাসুরা এই প্যাকেজের আওতায় কক্সবাজারের জনপ্রিয় ১৫টি হোটেলের মধ্যে পছন্দনুযায়ী যেকোনো একটি হোটেলে থাকতে পারবেন, হোটেল রুম অনুযায়ী প্যাকেজের মূল্য বৃদ্ধি পাবে। হোটেলগুলোর মধ্যে রয়েছে— হোটেল সি প্যালেস, উইনডি টেরেস, গ্রেস কক্স স্মার্ট হোটেল, হোটেল কল্লোল, নিসর্গ হোটেল অ্যান্ড রিসোর্ট, বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ হোটেল, বেস্ট ওয়েস্টার্ন বে হিল, হোটেল কক্স টু ডে, লং বিচ হোটেল, ওশান প্যারাডাইস হোটেল অ্যান্ড রিসোর্ট, গ্রীন নেচার রিসোর্ট অ্যান্ড সুইট, সীগাল হোটেল, রামাদা হোটেল, ডেরা রিসোর্ট অ্যান্ড স্পা এবং সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা।

সম্মানিত যাত্রীরা নভোএয়ারের ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম ‘স্মাইলস’ সদস্য হলে প্রতি ভ্রমণে পয়েন্ট পাবেন এবং নির্দিষ্ট পয়েন্ট অর্জনের মাধ্যমে কমপ্লিমেন্টারি টিকিট পাবেন। পাশাপাশি, স্মাইলস সদস্যরা বিভিন্ন অংশগ্রহণকারী ব্র্যান্ডের আউটলেট থেকে বিশেষ সুবিধা ও ছাড় পাবেন। নভোএয়ারের ওয়েবসাইটে নির্ধারিত ফরম পূরণের মাধ্যমে যেকোনো সম্মানিত যাত্রী সহজেই স্মাইলস সদস্য হতে পারবেন।

বর্তমানে নভোএয়ার কক্সবাজার ছাড়াও প্রতিদিন চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুরে ফ্লাইট পরিচালনা করছে।

বিস্তারিত জানতে ১৩৬০৩ নম্বরে কল করতে বা www.flynovoair.com ওয়েবসাইট ভিজিট করার আহ্বান জানানো হয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে।