ক্যাপিটেক অ্যাসেটের বার্ষিক দোয়া ও ইফতার

পবিত্র মাহে রমজান উপলক্ষে ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের উদ্যেগে বার্ষিক দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

Location :

Dhaka City
ক্যাপিটেক অ্যাসেটের বার্ষিক দোয়া ও ইফতার
ক্যাপিটেক অ্যাসেটের বার্ষিক দোয়া ও ইফতার |নয়া দিগন্ত

পবিত্র মাহে রমজান উপলক্ষে ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের উদ্যেগে বার্ষিক দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানের সিক্স সিজন হোটেলে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

এতে আরো উপস্থিত ছিলেন- ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের চেয়ারম্যান হাসান রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন নির্বাহী পরিচালক ম মাহফুজুর রহমান, এক্সপার্টস অ্যাকাডেমি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. চৌধুরি মোহাম্মদ ওয়াসি উদ্দিনসহ ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত অতিথিরা।

এদিকে দিনের প্রথমার্ধে প্রতিবছরের ন্যায় প্রতিষ্ঠানগুলোর বার্ষিক প্রোগ্রামের আয়োজন করা হয়, এতে প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় অবদানের জন্য কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হয়।

প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হাসান রহমান বলেন, ‘আমাদের এই দীর্ঘ পথচলা এবং আজকের এই সাফল্য সম্ভব হয়েছে সুদৃঢ় টিমওয়ার্ক এবং আমাদের সম্মানিত বিনিয়োগকারী, নীতিনির্ধারক ও নিবেদিতপ্রাণ কর্মকর্তা-কর্মচারীদের অবিচল আস্থার কারণে। আমরা বিশ্বাস করি, সকলের সম্মিলিত প্রচেষ্টাই আমাদের শক্তি।’

তিনি আরো বলেন, ‘আগামীতেও আমরা সেবার গুণগত মান অক্ষুণ্ণ রেখে দেশ ও জাতির কল্যাণে এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে একইভাবে নিয়োজিত থাকতে চাই।’