ঈদ পরবর্তী সময়ে দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা পর্যন্ত কমেছে। ফলে ভালো মানের (২২ ক্যারেট) সোনার ভরি দুই লাখ ৩৪ হাজার টাকায় নেমে এসেছে, যা গতকাল সোমবার ছিল দুই লাখ ৩৮ হাজার ১২১ টাকা।
মঙ্গলবার (২ জুন) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে জানায়, আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারে এ সমন্বয় আনা হয়েছে। নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বেঁধে দেয়া দামে ২২ ক্যারেট স্বর্ণের ভরি নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের ভরি দুই লাখ ২৪ হাজার ১৮২ টাকা, ১৮ ক্যারেটের ভরি এক লাখ ৯২ হাজার ১৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির ভরি এক লাখ ৫৬ হাজার ৪৭৩ টাকা।
স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৬৫৭ টাকা। ২১ ক্যারেটের ভরি ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেটের ভরি ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির ভরি ৩ হাজার ৪৪১ টাকা।



