বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদসহ চার কমিশনার পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার (৪ জুন) সকালে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পদত্যাগপত্র জমা দেন তারা।
কমিশনাররা হলেন মু. মোহসীন চৌধুরী, মো: আলী আকবর, ফারজানা লালারুখ ও মো: সাইফুদ্দিন।
খন্দকার রাশেদ মাকসুদ ২০২৪ সালের ১৮ আগস্ট চার বছরের জন্য বিএসইসির চেয়ারম্যান পদে নিয়োগ পান। কমিশনার হিসেবে একই বছরের ২ জুন মু. মোহসীন চৌধুরী, ২৮ আগস্ট মো: আলী আকবর, ৩ সেপ্টেম্বর ফারজানা লালারুখ নিয়োগ পান। সবশেষ ২০২৫ সালের ২৯ জুলাই কমিশনার হন মো: সাইফুদ্দিন।
আগামী দুই সপ্তাহের মধ্যে দেশের পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) পুনর্গঠন করা হবে বলে ঘোষণা দেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
এর আগে গতকাল বুধবার বিকেলে অফিস ত্যাগের আগে চেয়ারম্যান ও কমিশনাররা নিজ নিজ কার্যালয় ব্যবহৃত ব্যক্তিগত জিনিসপত্র নিয়ে যান।
উল্লেখ্য, আজ বৃহস্পতিবার বেলা ১১টায় চেয়ারম্যানের আমন্ত্রণে বিএএসইতে একটি ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান হবার কথা থাকলেও তা সকালে বাতিল ঘোষণা করা হয়। চেয়ারম্যান ও কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা আমন্ত্রিত অথিতিদের মোবাইল ফোনে ক্ষুদে বার্তা পাঠিয়ে অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত জানিয়ে দেন।



