জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী টুকু

প্রতিমন্ত্রী বলেন, ‘জাতীয় চিড়িয়াখানা দেশের অন্যতম বিনোদন ও শিক্ষা কেন্দ্র। পশুপাখির জন্য নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি দর্শনার্থীদের জন্য আধুনিক ও মানসম্মত সেবা দিতে হবে।’

নয়া দিগন্ত অনলাইন
জাতীয় চিড়িয়াখানা আকস্মিকভাবে পরিদর্শন করলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
জাতীয় চিড়িয়াখানা আকস্মিকভাবে পরিদর্শন করলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু |সংগৃহীত

রাজধানীর মিরপুরে অবস্থিত বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা আকস্মিকভাবে পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

শুক্রবার (১৫ মে) সকালে তিনি চিড়িয়াখানার সার্বিক পরিবেশ, পশুপাখির পরিচর্যা ও স্বাস্থ্যব্যবস্থা, খাদ্য সরবরাহ, নিরাপত্তা এবং দর্শনার্থীদের সুবিধা-অসুবিধা সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন।

তিনি বলেন, ‘জাতীয় চিড়িয়াখানা দেশের অন্যতম বিনোদন ও শিক্ষা কেন্দ্র। পশুপাখির জন্য নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি দর্শনার্থীদের জন্য আধুনিক ও মানসম্মত সেবা দিতে হবে।’

তিনি চিড়িয়াখানাকে আরো আধুনিক, পরিচ্ছন্ন ও দর্শনার্থীবান্ধব করে গড়ে তোলার নির্দেশনা দেন। একইসাথে পশুপাখির কল্যাণ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

পরিদর্শনকালে প্রাণিসম্পদ অধিদফতরের মহা-পরিচালক মো: শাহজামান খান, জাতীয় চিড়িয়াখানার কিউরেটর ডা. মো: আতিকুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।