১১ দলীয় লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত

১১ দলীয় নির্বাচনী ঐক্যের লিয়াজোঁ কমিটি রাজধানীর মগবাজারে বৈঠক করে চলমান রাজনৈতিক আন্দোলনের পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা করেছে।

নিজস্ব প্রতিবেদক
১১ দলীয় লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত
১১ দলীয় লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত |নয়া দিগন্ত

চলমান আন্দোলনের পরবর্তী কর্মসূচি নির্ধারণে বৈঠকে করছে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের লিয়াজোঁ কমিটি।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর মগবাজারস্থ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে।

দলীয় সূত্র জানিয়েছে, দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচনী ঐক্যের চলমান আন্দোলনের গতিপ্রকৃতি নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। মূলত আন্দোলনের পরবর্তী ধাপ ও নতুন কর্মসূচি চূড়ান্ত করতেই লিয়াজোঁ কমিটির এই জরুরি বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ।