জামায়াতের জাতীয় সমাবেশ বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত

আগামী ২৫ এপ্রিল সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর ‘জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধা জাতীয় সমাবেশ’ সফল করতে প্রস্তুতিমূলক বৈঠক করেছে বাস্তবায়ন কমিটি। সভায় আয়োজনের বিভিন্ন দিক পর্যালোচনা ও সিদ্ধান্ত নেয়া হয়।

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াত ইসলামীর জাতীয় সমাবেশ বাস্তবায়ন কমিটির বৈঠক
বাংলাদেশ জামায়াত ইসলামীর জাতীয় সমাবেশ বাস্তবায়ন কমিটির বৈঠক |সংগৃহীত

আগামী শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ‘জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধা জাতীয় সমাবেশ’ অনুষ্ঠিত হবে। এ সমাবেশ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সমাবেশ বাস্তবায়ন কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে দলের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রস্তুতিমূলক সভায় কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, নূরুল ইসলাম বুলবুল, মাওলানা আ ফ ম আবদুস সাত্তার, ড. হেলাল উদ্দিন, অ্যাডভোকেট আতিকুর রহমান, মো: দেলোয়ার হোসাইন, মাহফুজুর রহমান, ডা: ফখরুদ্দিন মানিক, ড. আবদুল মান্নান, নাজিমুদ্দিন মোল্লা, শামছুর রহমান, ড. মোবারক হোসাইন, শাহীন আহমদ খান, আবদুস সাত্তার সুমন, মাইনুদ্দিন, ডা: আতিয়ার রহমান ও ডা: মারুফ শাহরিয়ার।

সভায় জাতীয় সমাবেশ বাস্তবায়ন কমিটির কাজের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয় এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এছাড়া ‘জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধা জাতীয় সমাবেশ’ সর্বাত্মকভাবে সফল করার জন্য মহান আল্লাহ তাআলার সাহায্য কামনা করা হয় সভায়।