ওসমান হাদি গুলিবিদ্ধ : যা জানালেন সাথে থাকা রাফি

‘জুমার নামাজ শেষে আমরা হাইকোর্টের দিকে আসছিলাম। রিকশায় ছিলাম। বিজয়নগর আসতেই একটা মোটরসাইকেলে করে দু’জন এসে হাদি ভাইয়ের ওপর গুলি ছুড়ে পালিয়ে যায়। আমি ভাইয়ের পেছনের রিকশায় ছিলাম।’

নয়া দিগন্ত অনলাইন
রিকশায় গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদি, সাথে মো: রাফি
রিকশায় গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদি, সাথে মো: রাফি |সংগৃহীত

গুলিবিদ্ধ হওয়ার সময় ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির পেছনের রিকশায় ছিলেন মো: রাফি। তিনি ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনার বর্ণনা দেন।

শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে শরিফ ওসমান হাদিকে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় গুলি করা হয়।

মো: রাফি জানান, ‘জুমার নামাজ শেষে আমরা হাইকোর্টের দিকে আসছিলাম। রিকশায় ছিলাম। বিজয়নগর আসতেই একটা মোটরসাইকেলে করে দু’জন এসে হাদি ভাইয়ের ওপর গুলি ছুড়ে পালিয়ে যায়। আমি ভাইয়ের পেছনের রিকশায় ছিলাম।’

সবশেষ খবর অনুযায়ী, ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হচ্ছে। আজ শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে তাকে স্থানান্তর শুরু হয়।


এর আগে, হাদির অবস্থা ক্রিটিক্যাল (আশঙ্কাজনক) বলে জানান ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: আসাদুজ্জামান।