বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে গেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রিজভীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি। এ সময় চিকিৎসকদের সাথে কথা বলে রিজভীর চিকিৎসার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানেন তারেক রহমান।
উল্লেখ্য, অসুস্থতাজনিত কারণে গত কয়েক দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রুহুল কবির রিজভী।



