বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় জোট-সমর্থিত ঢাকা-১৬ (পল্লবী ও রূপনগর) এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী কর্নেল (অব.) আব্দুল বাতেন বলেছেন, গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ের পাশাপাশি জাতীয় সংসদে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক শক্তির বিজয় নিশ্চিত করতে হবে।
রোববার (১ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তি এ কথা জানানো হয়। এর আগে কর্নেল (অব.) আব্দুল বাতেনের নেতৃত্বে রূপনগর থানার ইস্টার্ন হাউজিং কে ব্লকে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
সহস্রাধীক নারী ও পুরুষ ভোটারদের উপস্থিতিতে বৈঠকে কর্নেল (অব:) আব্দুল বাতেন ইস্টার্ন হাউজিং এলাকার বিভিন্ন সমস্যা শোনেন এবং তার আগামী দিনের ঢাকা-১৬ আসনের পরিকল্পনা তুলে ধরেন।
জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য ও রূপনগর থানা আমির মো: আবু হানিফের সভাপতিত্বে এবং রূপনগর থানা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও থানা অফিস সম্পাদক হাসান মো: ইউসুফের পরিচালনায় উঠান বৈঠকে উপস্থিত ছিলেন রূপনগর থানা কর্মপরিষদ সদস্য শেখ নুরুন্নবী মানিক এবং স্থানীয় ওয়ার্ড সভাপতি মো: মাহফুজউল্লাহ ও হাফেজ মাহবুবর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।



