সিলেট সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ শনিবার রাত ৮টা ১৫ মিনিটে ঢাকা হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী।
এর আগে সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে বেসরকারি বিমানের ফ্লাইটে ওসমানি আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি।
তার আগে ৬টার দিকে শিল্পকলা একাডেমিতে বিএনপির নেতা-কর্মীদের এক কর্মিসভায় যোগ দেন প্রধানমন্ত্রী। সেখানে নেতা-কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
কর্মিসভা শেষ করে প্রধানমন্ত্রী ওসমানি বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন।
সূত্র : বাসস



