সিইসির সাথে বিএনপির বৈঠক চলছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল বৈঠকে অংশ নেন।

অনলাইন প্রতিবেদক
নির্বাচন ভবনে বিএনপির প্রতিনিধিদল
নির্বাচন ভবনে বিএনপির প্রতিনিধিদল |ইন্টারনেট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সাথে বৈঠকে বসেছে বিএনপি।

আজ রোববার দুপুর ১২টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বৈঠকটি শুরু হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল বৈঠকে অংশ নেন।

দলের অন্য সদস্যরা হলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ও নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া।