সামাজিক মাধ্যমে যোগাযোগ বাড়াতে বিএনপির টিম গঠন

এই কার্যক্রম ইতোমধ্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির মাধ্যমে অনুমোদিত হয়েছে। এই সমন্বিত কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে থাকবেন অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী।

অনলাইন প্রতিবেদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির লোগো
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির লোগো |সংগৃহীত

মূলধারার মিডিয়া, সামাজিক যোগাযোগমাধ্যম ও তৃণমূলের সাথে যোগাযোগ সুসংহত করার লক্ষ্যে টিম গঠন করেছে বিএনপি।

শনিবার (১ নভেম্বর) দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মূলধারার মিডিয়া, সামাজিক যোগাযোগমাধ্যম ও তৃণমূলের সাথে যোগাযোগ সুসংহত করার লক্ষ্যে একটি সমন্বিত কার্যক্রম হাতে নিয়েছে, যা ইতোমধ্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির দ্বারা অনুমোদিত হয়েছে।

সাতটি টিম ও তাদের প্রধানরা হচ্ছেন স্পোকসপারসন টিমের প্রধান ড. মাহদী আমিন। একইভাবে প্রেস টিমের প্রধান ড. সালেহ শিবলী, টিভি ও রেডিও টিমের প্রধান ড. মওদুদ হোসাইন আলমগীর পাভেল, বিএনপি গ্রাসরুটস নেটওয়ার্ক টিমের প্রধান ড. জিয়াউদ্দিন হায়দার, অনলাইন অ্যাক্টিভিস্ট নেটওয়ার্ক টিমের প্রধান এ কে এম ওয়াহিদুজ্জামান, কনটেন্ট জেনারেশন টিমের প্রধান ড. সাইমুম পারভেজ এবং রিসার্চ ও মনিটরিং টিমের প্রধান রেহান আসাদ।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, এই কার্যক্রম ইতোমধ্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির মাধ্যমে অনুমোদিত হয়েছে। এই সমন্বিত কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে থাকবেন অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী।