হাম আক্রান্ত শিশুদের দেখতে হাসপাতাল পরিদর্শন জামায়াত আমিরের

পরিদর্শনকালে তিনি আক্রান্ত শিশুদের চিকিৎসার খোঁজখবর নেন এবং কর্তব্যরত চিকিৎসকদের সাথে কথা বলে তাদের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত হন।

নিজস্ব প্রতিবেদক

Location :

Dhaka
হাম আক্রান্তদের পরিদর্শন করছেন ডা: শফিকুর রহমান
হাম আক্রান্তদের পরিদর্শন করছেন ডা: শফিকুর রহমান

রাজধানীর শ্যামলীতে অবস্থিত শিশু হাসপাতালে হাম আক্রান্ত শিশুদের দেখতে যান মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান এমপি।

শনিবার (১৮ এপ্রিল) বেলা ১১টায় তিনি এই পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি আক্রান্ত শিশুদের চিকিৎসার খোঁজখবর নেন এবং কর্তব্যরত চিকিৎসকদের সাথে কথা বলে তাদের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত হন। তিনি চিকিৎসকদের প্রতি হাম-আক্রান্ত শিশুদের যথাযথ ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানান।

এ সময় তিনি রাজধানীর আসাদ গেইট সংলগ্ন পেট্রল পাম্প পরিদর্শন করেন এবং জ্বালানি তেলের সর্বশেষ অবস্থার খোঁজ নেন।

বিরোধীদলীয় নেতার সাথে ছিলেন ঢাকা-১২ আসনের মাননীয় সংসদ সদস্য, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব সাইফুল আলম খান মিলন এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির জনাব সেলিম উদ্দিন, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সদস্য জনাব জাহিদুর রহমান, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম ও প্রচার সেক্রেটারি জনাব আতাউর রহমান সরকার।