হাসপাতালে চিকিৎসাধীন সেলিমা রহমানের পাশে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক বিটু

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় তিনি হাসপাতালে যান। এ সময় তিনি বেগম সেলিমা রহমানের পরিবারের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং দায়িত্বরত চিকিৎসকদের কাছ থেকে তার শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।

নয়া দিগন্ত অনলাইন
সেলিমা রহমানের পাশে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক বিটু
সেলিমা রহমানের পাশে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক বিটু |সংগৃহীত

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমানকে দেখতে গিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা: আ ন ম মনোয়ারুল কাদির বিটু।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় তিনি হাসপাতালে যান। এ সময় তিনি বেগম সেলিমা রহমানের পরিবারের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং দায়িত্বরত চিকিৎসকদের কাছ থেকে তার শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।

হৃদরোগে আক্রান্ত হয়ে গত ২২ ফেব্রুয়ারি থেকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি রয়েছেন সেলিমা রহমান। বাসস