২ ফেব্রুয়ারি খুলনায় যাচ্ছেন তারেক রহমান

শনিবার (৩১ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন তারেক রহমানের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।

অনলাইন প্রতিবেদক
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান |ফাইল ছবি

আগামী ২ ফেব্রুয়ারি জনসভা করতে খুলনা যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৩১ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন তারেক রহমানের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।

প্রেস বিজ্ঞপ্তি জানানো হয়েছে, ২ ফেব্রুয়ারি সকাল ১১টায় ঢাকা থেকে হেলিকপ্টারযোগে খুলনার উদ্দেশে রওনা করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দুপুর ১২টায় প্রভাতী স্কুল মাঠ ও হাজী মোহাম্মাদ মহসিন কলেজ-সংলগ্ন খালিশপুরে নির্বাচনী জনসভায় যোগ দেবেন। এরপর খুলনা থেকে হেলিকপ্টারযোগে যশোরে যাবেন। সেখানে দুপুর ১টা ৪০ মিনিটে বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জনসভা করবেন। এরপর দুপুর ২টা ৪০ মিনিটে বিএনপির চেয়ারম্যান ঢাকার উদ্দেশে হেলিকপ্টারযোগে রওনা দেবেন।