ফুলতলা (খুলনা) সংবাদদাতা
যশোর-৪ আসনের সংসদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য এবং যশোর জেলা আমির অধ্যাপক গোলাম রসুল বলেছেন, ‘যেকোন সমস্যায় জামায়াত কর্মীদের জনগণের পাশে থাকতে হবে। সেবার মান জনগণের দোর গোড়ায় পৌঁছে দিতে হবে।’
শুক্রবার (২৪ এপ্রিল) দিনব্যাপী খুলনার ফুলতলায় জামায়াত আয়োজিত দলের কনফারেন্স রুমে দ্বায়িত্বশীল শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
গোলাম রসুল বলেন, ‘আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা:) জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানবতার সেবার মাধ্যমে তৎকালীন সকল মানুষের কাছে আল আমিন উপাধিতে ভূষিত হয়েছিলেন। ফলশ্রুতিতে মদিনা রাষ্ট্র গঠিত হয়েছিল। আমাদেরও সাধারণ মানুষের পাশে থেকে আস্থা অর্জন করতে পারলে দেশ সেবার দায়িত্ব দেবে।’
উপজেলা আমির অধ্যাপক আব্দুল আলিম মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন খুলনা জেলা জামায়াতের আমির মাওলানা এমরান হুসাইন। অনুষ্ঠানে বিষয়ভিত্তিক আলোচনা করেন জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল গাওসুল আযম হাদী, কর্মপরিষদ সদস্য স ম এনামুল হক।
উপজেলা সেক্রেটারি মাওলানা সাইফুল হাসান খাঁনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ড. আজিজুল হক, যুব বিভাগের সভাপতি শেখ মো: আলাউদ্দিন, পেশাজীবী বিভাগের সভাপতি মো: নজরুল ইসলাম জমাদ্দার, ফুলতলা ইউনিয়ন আমির মাষ্টার মফিজুল ইসলাম, সেক্রেটারি হাফেজ গাজী আলআমিন, জামিরা ইউনিয়ন আমির মো: শরিফুল ইসলাম, সেক্রেটারি মাষ্টার মিজানুর রহমান, দামোদর ইউনিয়ন আমির ইঞ্জিনিয়ার শাব্বির আহমদ, সেক্রেটারি মাওলানা মুস্তাফিজুর রহমান প্রমুখ।



