বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চক্ষু বিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষক, সাবেক ডেপুটি সুপারিনটেনডেন্ট, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য এবং জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা: মো: আব্দুল কুদ্দুস আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
দীর্ঘদিন রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর আজ শনিবার দুপুর ২টা ২০ মিনিটে ৭৬ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন।
আজ বাদ আসর বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনের সামনে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। আগামীকাল রোববার বাদ জোহর দ্বিতীয় জানাজা শেষে ময়মনসিংহের গফরগাঁওয়ে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছেন।
মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেন ও বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা: এফ এম সিদ্দিকী।
নেতৃবৃন্দ মরহুমের বর্ণাঢ্য কর্মজীবনের কথা স্মরণ করে বলেন, তার অবদান দেশ ও জাতি কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে।



